সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

 

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): আজ সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ‘A Triple I’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে, সম্মানিত সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন, যার ধারাবাহিকতায় ‘A Triple I’ এর ধারণা প্রণীত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’ এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি, ‘A Triple I’ চট্টগ্রাম-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে, একই উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews