সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুলনীলফামারী প্রতিনিধি

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী সকালে এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি বলেন, পবিত্র এই মাসে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ—সবক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি নয়, আমাদের আশপাশের পরিবেশ, রাস্তাঘাট ও সরকারি প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখা সবার দায়িত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।
এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে
তিনি আরও বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই চেতনা ধারণ করে আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews