সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি বগুড়া

বগুড়ায় জ্বীন তাড়ানোর অপচিকিৎসার নামে এক দাখিল (এসএসসি) পরীক্ষার্থীকে ধ*র্ষণের অভিযোগে রেজাউল করিম নামে এক কথিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার পর থেকে আত্মগোপনে থাকা ওই লম্পট কবিরাজকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছেভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী মেয়ের জ্বীন তাড়ানোর চিকিৎসার জন্য তার পরিবার রেজাউল করিমের শরণাপন্ন হন। চিকিৎসার অজুহাতে কথিত ওই কবিরাজ মেয়েটির বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়ে তাকে একটি কক্ষে একা নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটি ঘর থেকে কান্নাকাটি করে বের হয়ে আসে এবং তাকে ধ*র্ষণ করা হয়েছে বলে পরিবারের কাছে অভিযোগ করে। অভিযুক্ত রেজাউল করিম ঘটনাটি ‘জ্বীনের কাজ’ বলে চালিয়ে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেবগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম জানান, গত ৩ মে (২০২৬) মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি থানায় এসে তার নাবালিকা মেয়েকে ধ*র্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, নামাজগড় এলাকার রেজাউল করিম চিকিৎসার নামে মেয়েটিকে একা পেয়ে লাঞ্ছিত করেছেগ্রেফতার অভিযান:মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় আজ এসআই সুমনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে কথিত কবিরাজ রেজাউল করিমকে তার চেম্বার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ভণ্ড কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews