সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোড দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে কাদা আর জলাবদ্ধতার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। এ অবস্থার উন্নয়নে ২২৪ সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল মহোদয় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেনএই উদ্যোগের অংশ হিসেবে কাস্টমস রোডটি পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে চারাগাঁও স্থল বন্দরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ উপলক্ষে সম্প্রতি রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ইঞ্জিনিয়ার জনাব জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য জনাব এ কে এম নাসের উজ্জ্বল এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুস সামাদ।এছাড়াও উপস্থিত ছিলেন চারাগাঁও বিওপি কমান্ডার সাইদুল ইসলামসহ স্থানীয় ইউনিয়নের গণ্যমান্য নেতৃবৃন্দ। তারা সবাই রাস্তাটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার উপর গুরুত্বারোপ করেন।স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই রাস্তা পাকা হলে এলাকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হবে এটাই সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews