শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টাজেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘি গ্রামে সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮.০৫.২০২৬ ইং তারিখ, বেলা ১:৩০ টা থেকে ২:০০ টার মধ্যে। জানা যায়,ভুক্তভোগীর মা, বাড়ির পাশে ফসিল ক্ষেতে গেলে, একা পেয়ে এই সুযোগে এই কাজ করে অভিযুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার আজ ২৯.০৫.২০২৬ ইং তারিখ, বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছেএবিষয়ে বারহাট্রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেনএদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে, মোঃ রাশিদ মিয়া নামে এক ব্যক্তি শিশুটিকে তাদের বসতঘরের পাশের একটি গরুর গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে হাত পা বেঁধে যৌন নিপিড়ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি চিৎকার করলে পাশের ঘরের রফিকুল ইসলামের সাড়াশব্দ পেয়ে, অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরে বলে অভিযোগে উল্লেখ করা হয়অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ রাশিদ মিয়া বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়,এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ আরো অভিযোগ উঠেছিলভুক্তভোগী পরিবার জানায়, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।এদিকে এলাকায় ঘটনাটি জানাজানি হওয়ার পর, একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে বলেও স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোনে কোন বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবেশিশু নির্যাতনের মতো ঘটনার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews