শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা 

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এলাকায় একটি দলীয় কর্মসূচি তে যাওয়ার সময় উত্তেজিত বিজেপি নেতা ও কর্মীরা এবং বিরোধী দলের নেতা ও কর্মীরা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এম পি অভিষেক ব্যানার্জি কে লক্ষ্য করে জুতা ও পচা ডিম ছুড়লো। সেই সঙ্গে উত্তেজিত জনতা অভিষেক ব্যানার্জি কে লক্ষ্য করে তেড়ে যায় এবং অভিষেক ব্যানার্জি কে চোর চোর বলে চিৎকার করতে থাকে। ঘটনার স্থানে পৌঁছে যায় পশ্চিম বাংলার পুলিশ। এবং অভিষেক ব্যানার্জি কে বাঁচাতে হেলমেট পরিয়ে দেওয়া হয়। অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি নেতা ও কর্মীরা আমাকে প্রানে মারার চেষ্টা করে। তিনি বলেন যে আমাকে যারা প্রানে মারার চেষ্টা করছে তারা জানেনা যে আমি গনতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ করতে জানি। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলেন যে দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে গেছে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে। সেই সঙ্গে তারা বলেন যে গোটা তৃনমূল কংগ্রেস দল দুর্নীতি ও ঘুষ এবং তোলাবাজি তে ভরে ছিল। এদের মূল মাথা ছিল অভিষেক ব্যানার্জি।এর মাধ্যমে তোলা আদায় করা হতো বিভিন্ন যায়গায়। তবে আজকের ঘটনার পর তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এম পি অভিষেক ব্যানার্জি র নিরাপত্তা নিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।তারিখ ৩০/০৫/২০২৬, শনিবার বৈকাল পাঁচ টা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews