1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার   ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার-প্রদর্শনী চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা ফলতায় তৃনমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের মুক্তি র দাবিতে বিক্ষোভ কর্মসূচি মহিলাদের  সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

বীরগঞ্জে আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।রবিবার (৩১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের উদ্যোগে নির্মিত এবং নতুন আঙ্গিকে শিক্ষা কার্যক্রম চালুর অপেক্ষায় থাকা বিদ্যালয়টি ঘুরে দেখেন তিনি। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্যপরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীবিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল বলে স্থানীয়রা জানানপরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম বলেন, “আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়টি চালু হলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করিস্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, বিদ্যালয়টি চালু হলে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্প ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট