1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা প্রকল্প বাস্তবায়ন করতে ময়দানে বিজেপি নেতা ও কর্মীরা  হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা বিবাহিত বনাম অবিবাহিত মিনিবার ফুটবল খেলা  তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ধমকে চমকে চেপে রাখা যাবে না, বললেন মমতা  সিরাজগঞ্জে শাকিল হত্যার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা প্রকল্প বাস্তবায়ন করতে ময়দানে বিজেপি নেতা ও কর্মীরা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম 

আজ সারা পশ্চিম বাংলায় শুরু হয়েছে জনমুখী প্রকল্প পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এদিন সকাল থেকেই পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় তৎপরতার সাথে এই জনমুখী প্রকল্প বাস্তবায়ন করতে ফর্ম পূরণ এর কাজ শুরু হয়েছে।এই জনমুখী প্রকল্প কে বাস্তবায়ন করতে ময়দানে নেমে পড়েছে পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিজেপি দলের নেতৃবৃন্দ। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে সাতঘোরা ও চৌসা নৈনানপুর এলাকায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।এই এই জনমুখী প্রকল্প এর অধীনে আসার জন্য প্রায় কয়েক শত নারী লম্বা লাইন দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ ফর্ম ফিলাপ করেন।এই জনমুখী প্রকল্প কে বাস্তবায়ন করতে মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র নেতা পার্থ সারথি ঘোষ এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র যুব নেতা শ্রী তম্ময় হাজরা এবং বিজেপি মগরাহাট পশ্চিমের ব্লক অফিস সেক্রেটারি তুহিন কুমার মন্ডল এর নেতৃত্বে ফর্ম ফিলাপ কর্মসূচি পালন করা হয়।এই কর্মসূচি তে পশ্চিম বাংলা সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর প্রায় কয়েক হাজার নারীর ফর্ম ফিলাপ করে দিয়েছে ব্লক বিজেপি নেতৃত্ব। তাদের দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প কে বাস্তবায়ন করতে এবং সবকা সাথ সব কা বিকাশ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বাধীন সরকার।এই সরকারের কর্মস্পৃহা হল সাধারণ মানুষের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া।এই কর্মসূচি কে বাস্তবায়ন করতে ময়দানে নেমে পড়েছে পশ্চিম বাংলার বিজেপি র নেতা ও কর্মীরা। একইসঙ্গে আজ আজ সকাল থেকে মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের সুবিধা দিতে ফর্ম ফিলাপ এর কাজে লেগে পেড়েছে।এই কর্মসূচি পালন করতে ইতিমধ্যেই মগরাহাট পশ্চিমের প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি র সাংগঠনিক সহ সভাপতি শ্রী গৌর ঘোষ উৎসাহিত করছেন বিজেপি ব্লক নেতৃত্বকে।এই কর্মসূচি সকলের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর পশ্চিম বাংলা সরকার।এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর অধীনে থাকা মহিলারা পাবেন প্রতিমাসে প্রায় তিন হাজার টাকা।তাই উৎসবের মেজাজে লম্বা লাইন দিয়েছে মহিলারা।।তারিখ ০২/০৬/২০২৬, মঙ্গলবার বৈকাল সাড়ে চারটা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট