শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পগ্রেপ্তারকৃত ব্যক্তি সৈয়দ আলম (৪৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (২ জুন) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, একটি সিএনজি অটোরিকশায় করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একজন মাদক কারবারি বরইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সম্মুখস্থ সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক সৈয়দ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন।পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেখানো মতে সিএনজির পেছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক সিন্ডিকেট নির্মূলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews