শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সিরাজগঞ্জে জ্বিনের বাদশা সেজে ২১ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেফতার 

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মাহিম বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের ভুয়া জ্বিনের বাদশা আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অনলাইন অ্যাপসের মাধ্যম ব্যবহার করে শতাধিক মানুষের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ জানান অনেকদিন ধরে আব্দুল হামিদ জ্বিনের বাদশা সেজে অনলাইনে টেলিগ্রাম, ও ফেসবুক এগুলোতে ভুয়া আইডি খুলে মানুষকে ভাগ্য পরিবর্তনের কথা বলে ও লোভ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলতেন। আব্দুল হামিদ মানুষকে ভয় দেখিয়ে তার অলৌকিক শক্তির কথা বলে মানুষকে প্রতারিত করতেন। এইভাবে প্রতারণা করে মানুষের কাছে থেকে হাতিয়ে নেয় 21 লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে তিনি এ আই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া লিফলেট বিজ্ঞাপন ও অফিসিয়াল ছবি তৈরি করে এইসব তিনি মানুষের কাছে ছড়িয়ে মানুষকে বিশ্বাসের উপযোগী করে তুলতেন। তিনি ভুয়া কোম্পানির নামে বিজ্ঞাপন ছড়িয়ে অফার এর কথা বলে অর্থ আত্মসাৎ এর ও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ অভিযান চালিয়ে তার কাছে থেকে একটি স্মার্টফোন জব্দ করে। ওই ফোনে ভুয়া অ্যাকাউন্ট ও অনলাইন কাজের মাধ্যমে এর তথ্য পাওয়া গেসে।অতিরিক্ত পুলিশ সুপার নাজ রান রউফ, বলেন ফেসবুক ও টেলিগ্রামে ফেক আইডি খুলে নিজেকে জ্বীনের বাদশা দাবী করতেন। তিনি আরো লোভ ভয় দেখিয়ে অনেকের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরে আইডিগুলো বন্ধ করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews