শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে.ষনাসির উদ্দিন পাটোয়ারী 

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি

বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ার।শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।এসময় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কোন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।এনসিপি মতলব উত্তর উপজেলা আহবায়ক আরিফা তুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রিয় যুব নারী শক্তির যুগ্মআহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান সহ এনসিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দনাসির উদ্দিন পাটোয়ারীর এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেনঅনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিবিতে যোগদান করেন।ছবি ক্যাপশনঃ মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এনসিপি’র অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews