1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর  জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা রাশেদ হাসান টিপু বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে.ষনাসির উদ্দিন পাটোয়ারী  চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান যুক্ত হলো নৌবহরে

জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া ১ম সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন শাওন সহ-সাংগঠনিক সম্পাদক এবং মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মোঃ মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান এবং সদস্য সচিব ফরহাদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মামুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, পৌর যুবদল নেতা পলাশ সরকার, গজরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, যুবদল নেতা খাইরুল বাসার, আমান উল্ল্যা, বাদল শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বগুণের কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর যথাযথ মূল্যায়ন করেছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ম সহ-সভাপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র মতলববাসীর জন্য গর্বের বিষয়। একই সঙ্গে আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজুর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি মতলবের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি বড় অর্জন। তাদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রজ্ঞা জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। কেন্দ্রীয় নেতৃত্বে মতলবের চার নেতার স্থান পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি নবনির্বাচিত নেতাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেনসমাবেশ শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ মতলবের নবনির্বাচিত চার নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।ছবি ক্যাপশন:ঙ্গড্রবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জিয়াউর রহমান জিয়ার সম্মানে যুবদলের ছেংগারচর বাজারে আয়োজিত আনন্দ মিছিলের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট