রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চোরকারবারীদের আটক করে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁেনর ছেলে মোঃ সজীব হোসেন(২৪) ও ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০)শুক্রবার ভোরে ‎ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কিাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল আছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভারভ্যানে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকাসহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল হবে বলে ডিবি পুলিশের ধারনা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নেতৃত্বেদানকারী এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছি বলে তিনি জানান ##

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

১৪.০৮.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews