1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল একদিকে সমস্যা নিরসন হয়, অন্যদিকে নতুন জটিলতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে ভেতরে প্রবেশ করাই ছিলো মুশকিল। দাবির প্রেক্ষিতে নতুন একটি ওয়ার্ড চালু করে এ সমস্যার সমাধান করা হয়েছে। হাসপাতালের এক্সরে ফিল্ম ও রিএজেন্ট সংকট কেটে গেছে।

নতুন করে সমস্যা দেখা দিয়েছে পানির সমস্যা। বিভিন্ন ওয়ার্ডে পানি নেই। যেসব ওয়ার্ডে পানি আছে সেগুলো খাওয়া তো দূরের কথা ব্যবহারেরও অনুপোযোগি। চিকিৎসকসহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরণের সেবা।

মঙ্গলবার অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর সহযোগিতায় আয়োজিত সভায় এসব বিষয় উঠে আসে। এ সময় এসিজি ও ইয়েস গ্রুপের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা এসব বিষয়ে সমাধানেরও আশ্বাস দেন।

হাসপাতাল মিলনায়তনে সনাক সদস্য মো. আরজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আরএমও শাহীনূর আলম ভুইয়া, আরএমও গোপা পাল, ডা. মো. শাহেদুল ইসলাম, ডা. হুমায়ুন কবির রেজা, ডা. জাকিয়া সুলতানা রুনা, এসিজি সদস্য শামীম আহমেদ, আশিক মান্নান হিমেল, রিফাত আন নাবিল প্রমুখ। টিআইবির এরিয়া কো অর্ডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন এসিজি স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক সাংবাদিক বিশ^জিৎ পার বাবু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট