সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রেলীতে যুবক, যুবতী, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা অংশ নেয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মালদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইকবাল হোসেন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সভাপতি সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন খান প্রমুখ।

বক্তৃতারা বলেন যুবরা আমাদের শক্তি। যুবকরাই দেশের ভবিষ্যত। যুবকরাই দেশকে এগিয়ে নিতে পারে। তাই

সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কাজে লাগাতে হবে। কেউ যেন বেকার না থাকে। যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে মেধাবী করে গড়ে তুলতে হবে। ছাত্র যুবকরা আত্মত্যাগ করে আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সবাই মিলে সে কাজে লাগাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews