1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আনন্দ উচ্ছ্বাসে এসএসসি পাশের ৫২ বছর উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

এসএসসি পাশের ৫২ বছর পূর্তি উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘এসো মিলি প্রাণের টানে- শিকড়ের সন্ধ্যানে’ এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার পৌরশহরের খালাজুড়াস্থ আলী বশির খানের বাড়িতে দিনব্যাপী আনন্দ উদযাপন করা হয়। কুশল বিনিময়, স্মৃতি চারণ, বৃক্ষ রোপন এবং প্রয়াত শিক্ষক ও প্রয়াত সহপাঠীদের জন্য দোয়া কামনা করে দিনটি উদযাপন করেন ওই ব্যাচের ২৭ সহপাঠী। দীর্ঘ দিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। হারিয়ে যান শৈশবের স্কুল জীবনের দিনগুলোতে। একে অপরকে জড়িয়ে ধরেন। একে অপরের পরিবারের খোঁজ খবর নেন। বয়সের বাঁধা ভুলে গিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। অনুষ্ঠানের প্রারম্ভে বশির খান উপস্থিত সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। নানা রকম শীতের পীঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। এরপর স্মৃতি চারণ পর্বে সাবেক ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, আশরাফ হোসাইন খান, মোঃ শাহ্ আলম, আব্দুল হান্নান, তাহের আহাম্মদ খান, তুলশী কান্ত পাল, বশির খান, হুমায়ুন কবির ভূইয়া, শেখ শিরু মিয়া প্রমুখ। বক্তারা স্কুল জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য দেন। স্কুল জীবনের খেলাধুলা আর দুষ্টুমির কথা স্মরণ করেন। আবারও যদি ছেলে বেলায় ফিরে যেতে পারতাম কত মজা হতো। যতদিন বেঁচে থাকবেন একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন সহপাঠীরা। স্মৃতি চারণ শেষে প্রীতিভূজের আয়োজন করা হয়। সবার জন্য ছিল উপহার। সবশেষে বন্ধুত্বের নির্দশন স্বরুপ সড়কের পাশে ফুল গাছ রোপন করা হয়। আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠান করার আশা ব্যক্ত করে বিদায় নেন একে অপরের কাছ থেকে।

অবসরপ্রাপ্ত উপ সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক বলেন, অনেক দিন সহপাঠীদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে। আজকে অনেক আনন্দের স্মৃতি নিয়ে গেলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট