1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

নারী উদ্যোক্তারা শুনালেন সফলতার গল্প, পেলেন সম্মাননা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক নারী উদ্যোক্তা একত্রিত হয়েছিলেন। শুনিয়েছেন তাদের সফলতার গল্প। বাধাবিপত্তি উৎড়ানোর অনেক আবেগি কথা উঠে আসে তাদের কণ্ঠে। দিন শেষে নারী উদ্যোক্তারা সম্মাননা নিয়ে বাড়ি ফিরেন।

‘প্রেরণা’ আমি নারী, আমি অন্য নারীকে এগিয়ে যেতে সহায়তা করি’-এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার কলেজপাড়ার একটি রেস্টুরেন্টে দিনব্যাপী হওয়া অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো ‘কেক সুন্দরী বেকিং টুলস’। এতে জেলা সদরসহ নয়টি উপজেলার নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সরল ভাই খ্যাত এম এইচ ফয়সাল, সমাজকর্মী জেবিন ইসলাম, রেজানুর মুন্না, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ। অতিথিরা এ আয়োজনটি নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মাননা অনুষ্ঠানের আয়োজক নারী উদ্যোক্তা খাদিজা ইসলাম জানান, জেলার নয়টি উপজেলার নারী উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মাননা তাদের সামনে পথচলার আরও অনুপ্রেরণা জোগাবে। অন্য উদ্যোক্তারাও অনুপ্রাণিত হবেন।

সম্মাননা পাওয়াদের মধ্যে নারী উদ্যোক্তা সানজিদা সিমু জানান, এই সম্মাননা আমাদের পথচলা আরও সাহস জোগাবে। আজকে এই আয়োজনের মাধ্যমে সব উদ্যোক্তারা মিলিত হতে পেরেছি। একে অন্যের কাছ থেকে অভিজ্ঞতা ও সফলতার কথা শুনেছি। যা আমাদের কাজে আসবে।

অনুষ্ঠানের অতিথি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এম এইচ ফয়সাল ওরফে সরল ভাই বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার এই ভাষা দিয়েই সবাই আমাকে চিনে। আজকের অনুষ্ঠানে এসে ভাল লাগছে, আর প্রত্যকটি সফল পুরুষের পাশে একজন নারী রয়েছেন। এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প শুনে খুব ভাল লেগেছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট