মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় আট হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে হনুফা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারি কে আট হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) বিকেলে হনুফা বেগমের হাতব্যাগ থেকে ইয়াবা জব্দ করা হয়। পরে সোমবার (১৭ মার্চ) সকালে মামলাসহ ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে গোপন সংবাদে জানতে পারা যায় সীমান্ত এলাকা থেকে যাত্রীর ছদ্মবেশে এক নারী বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে একটি অটোরিকশায় মোগড়াবাজার হয়ে ধরখার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধরখার বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ওই নারীর হাতব্যাগ থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পরে পুলিশ ইয়াবাসহ হনুফা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান ‘গ্রেপ্তারকৃত নারী একজন মাদক পাচারকারী। মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews