1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজা, কেরু মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি: বগুড়ায়

মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীরের সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযান পরিচালনা করেঅভিযানে মোট ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদ এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ দলটি বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে যায়। জানা যায়, উল্লিখিত মামলার ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এবং ৫ নং পলাতক আসামী সুমন বাসফোর এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছিল।উক্ত তথ্যের ভিত্তিতে বাসফোর সুইপার কলোনীতে পলাতক আসামী রহিত বাসফোরের বসতবাড়ীতে তল্লাশি চালানো হয়।অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ ওবাইদুল হক (২৫), পিতা মোঃ টকু মিয়া, সাং কলসদহ, সোনাতলা।

২. শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চন্ডী দাস, সাং ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিস পুর), শহর।

৩. মোঃ আল ইহসান আবির (২৪), পিতা মোঃ ইকবাল হোসেন, সাং নওদা পাড়া মাটিঢালী বিমান বন্দর, সদর উপজেলা, বগুড়া।তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু, ৩টি চাপাতি, ১টি বাটন মোবাইল, ১টি সিম এবং নগদ ১,৪৩,৪২০/- টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট