সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে সড়ক অবরোধ 

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

 

সারা দেশের ন্যায় ৮ দফা দাবিতে পরিক্ষা বর্জন করে রাস্তার গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাইবান্ধা জেলা পৌর শহরের বাংলা বাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুই ঘন্টার অবরোধে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালীন সময়ে নানা রকম স্লোগান দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করি। তখন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।

দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলাকালীন পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা আরও বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ আট দফা দাবি আদায়ে আমাদের এই আন্দোলন চলছে। শেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

 

বার্তা প্রেরক

মোঃ আবু জাফর মন্ডলঃ

২২.১২.২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews