সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ভারতে পালানোর সময় কুমিল্লার ফাহিমা হত্যা  মামলার আসামী দুই ভাইসহ তিনজন আটক

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচং উপজেলার ফাহিমা বেগম আঁখি হত্যা মামলার তিন আসামী ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে খাদলা বিওপির বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে দুই ভাই রয়েছে।

আটককৃতরা হলো, বুড়িচং উপজেলার জগৎপুরের (নাগরবাড়ি) মো. সবুজ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯), কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহরিয়াী নাজিম জয় (১৯)। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবিসহ একাধিক সূত্র জানায়, ময়লা ফেলাকে কেন্দ্র করে ১১ জানুয়ারি স্বজনদের হামলায় খুন হন জগৎপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩)। এ ঘটনায় বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের হয়। আটককৃত তিনজন কসবার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews