মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। জানা যায়, তাঁর বিরুদ্ধে শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরও একটি মামলারও অভিযোগ রয়েছে।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আবু সুফিয়ানের বিরুদ্ধে পূর্বেও দুটি অস্ত্র আইন সংক্রান্ত মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে শনিবার (১৪ নভেম্বর) গ্রেপ্তারকৃত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews