1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোনয়ন বাতিলের দাবিতে আখাউড়ায় মশাল মিছিলে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী পদে বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন পরিবর্তনের দাবিতে বুধবার সন্ধ্যায় আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে পালিত নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। একই ধরণের কর্মসূচি কসবা উপজেলাতেও হওয়ার কথা রয়েছে।মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য রাখেন বাহার মিয়া সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘কবির আহমেদ ভুইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছে। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট