মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি’র প্রার্থী  বদলের দাবিতে ১০ স্থানে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ব্রাহ্মণবাড়িয়া-কসবা সড়কের পাশে অন্তত ১০ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কসবা উপজেলার তিনলাখপীর থেকে সৈয়দাবাদ হয়ে নয়নপুর পর্যন্ত এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে জেলা বিএনপি’র সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ সময় বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তিনি নিজেও গুম আর অত্যাচারের শিকার হয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে একজন সাবেক এমপিকে, যিনি দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন।

দলীয় সূত্র জানায়, মানববন্ধনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews