সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

পলাশবাড়ী – সাদুল্ল্যাপুর আসনের জামাতের এমপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ 

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ‘লেবু মাওলানা’

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি এলাকায় ‘লেবু মাওলানা’ হিসেবেই অধিক পরিচিতবুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরমটি গ্রহণ করেন জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেনগাইবান্ধা-৩ আসনে বরাবরই বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার জামায়াত নেতার এই মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে শুভযাত্রা হলো বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews