সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

লক্ষ্মীপুরে ২০নং চররমনী মোহন ইউনিয়নে বিএনপির ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নে বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৯নং ওয়ার্ডে লক্ষ্মীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, স্থানীয় দোকানপাট, হাট-বাজার, মাঠ ও ঘাটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও সাড়া দিচ্ছে, যা নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।

গণসংযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews