সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলায়  প্রতিবাদকারি আহত, প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলায় সাবের হোসাইন নামে এক প্রতিবাদকারি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে এ ঘটনা প্রতিবাদে ও কালোবাজারিমুক্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।

ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশ নেন। বক্তব্য রাখেন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, এনসিপি নেতা শাহিল খান।

সমাবেশে বক্তারা বলেন, ‘রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক সাবের হোসাইনের উপর টিকিট কালোবাজারিরা হামলা করেন। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদেও দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews