সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়া স্থলবন্দর নিয়ে ৩০ বছর পরের চিন্তা

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
  • বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী ৩০ বছর পর কি হবে সে বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ। একইসঙ্গে স্থলবন্দরের অবকাঠামোগত সক্ষমতা ও আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে রবিবোর বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা জানান তিনি। এ সময় আকমল হোসেন আজাদের সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির , সহকারী পরিচালক মেহেদী হাসান, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে স্থলবন্দরের সম্মেলন কক্ষে বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ।

আকমল হোসেন আজাদ বলেন, ‘অবকাঠামো বাড়ালেই যে বন্দরের আমদানি-রপ্তানি বাড়বে- বিষয়টি এমন নয়। প্রতিবেশি দেশ এবং আমাদের সরকারের পলিসিরও বিষয় আছে। তবে আমরা প্রস্তুত আছি বন্দরের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা চিন্তা করছি আগামী ৩০ বছর পর এখানে কী হবে! আমরা আশা করি তখন এখানে আমদানি বাড়বে। এখন যেমন আমরা মালামাল পাঠাতে পারছি, তখন আমরা নামাতেও (আমদানি করা ) পারব। সেই সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের অব্যবহৃত বিপুল পরিমাণ জায়গায় পর্যায়ক্রমে অবকাঠামো গড়ে তুলে সক্ষমতা বৃদ্ধি আমাদের প্রস্তাবে আছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews