বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে বিজিএমইএর নব-নির্বাচিত পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা ডিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ মোকামতলায় উপজেলা ১ম কর্মদিবসে ইউএনও জিয়াউর রহমানকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত রামগঞ্জে ইছাপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী,

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে বিজিএমইএর নব-নির্বাচিত পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

উক্ত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব গাজী জসীম মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প সহায়ক পরিবেশ ও শিল্পাঞ্চলে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করে চলছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। কিছু স্বার্থানেষী মহল দেশের অর্থনীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদা বর্তমানে তৎপর আছে। এছাড়াও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোন ধরনের শ্রম অসন্তোষ নিরসনে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইকেসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ও শ্রম অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে এটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সময়ে আইপি হেডকোয়াটার্সের ডিআইজিগণ, অ্যাডিশনাল ডিআইজিগণ, ইউনিটের পুলিশ সুপারগণ এবং বিজিএমইএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews